SM6450 Snapdragon 6 Gen 1 CPU ISP Pinout Diagram

 

SM6450 (Snapdragon 6 Gen 1) CPU ISP Guide

ISP কেন করতে হয়:

USB Port কাজ না করলে:  যদি মোবাইলের চার্জিং পোর্ট বা ইন্টারনাল ডেটা লাইন (D+/D-) ক্ষতিগ্রস্ত হয়।

EDL/9008 পোর্ট না পেলে:  অনেক সময় সিকিউরিটি বা বুট করাপ্ট হওয়ার কারণে ফোন যদি EDL মোডে না যায়, তখন ISP-ই একমাত্র রাস্তা।

Auth Server Bypass:  ক্রেডিট বা অনলাইন সার্ভার ছাড়া সরাসরি স্টোরেজ এক্সেস করে আনলকিং বা রিপেয়ার করার জন্য।

Data Recovery:  ফোন পুরোপুরি ডেড হয়ে গেলেও যদি CPU এবং UFS ভালো থাকে, তবে ISP করে ডেটা বের করা সম্ভব।


ISP কানেক্ট করার সঠিক নিয়ম:

১. ক্লিনিং ও ড্রিলিং: SM6450-এর ISP পয়েন্টগুলো খুব ছোট হয়। ড্রিল করার সময় একদম স্থির হাতে কাজ করুন। ড্রিল শেষে ভালো মানের আইসোপ্রোপাইল অ্যালকোহল (IPA) বা ক্লিনার দিয়ে জায়গাটি পরিষ্কার করুন।

 ২. শোল্ডারিং: হালকা মেকানিক বা রিলাইফ (Relife) ব্র্যান্ডের সোল্ডারিং পেস্ট ব্যবহার করে পয়েন্টগুলোতে নিখুঁতভাবে ঝালাই ধরিয়ে নিন।

 ৩. তারের সঠিক মাপ: অবশ্যই 0.1mm বা 0.2mm চিকন জাম্পার তার ব্যবহার করবেন। Snapdragon চিপসেটের ক্ষেত্রে তারের দৈর্ঘ্য ২-৩ ইঞ্চির মধ্যে রাখা সবথেকে নিরাপদ।

 ৪. কানেকশন পিন: ডায়াগ্রাম অনুযায়ী TX0_P, TX0_N, RX0_P, RX0_N  পয়েন্টগুলো মিলিয়ে কানেক্ট করুন। 

৫. শর্ট চেকিং: কানেকশন শেষে মাল্টিমিটার দিয়ে মাপুন যেন কোনো লাইন GND (Ground) এর সাথে শর্ট না থাকে। কোনো লাইন শর্ট দেখালে লাইনটি পুনরায় ঝালাই করুন।

 ৬. সেটআপ: মাদারবোর্ডটি এলসিডি ফ্রেমে বসান। ব্যাটারি এবং ইউএসবি সাব-বোর্ড (Charging Ribbon) কানেক্ট করুন। 

৭. বক্স কানেকশন: ISP ক্যাবলটি বক্সে (যেমন: Easy Jtag Plus, JC U70 বা F64) এ লাগিয়ে টুলস ওপেন করুন। 

৮. পাওয়ার ও ডিটেকশন: টুলসে 'Identify' দেওয়ার পর মোবাইলে চার্জার কানেক্ট করুন। প্রপার ভোল্টেজ পেলে টুলসে UFS Storage ডিটেক্ট করবে।


সতর্কতা ও বিশেষ নোট:

মোটা তারের ঝুঁকি:  এই CPU-তে ভুল করেও মোটা তার ব্যবহার করবেন না। মোটা তারে টান লাগলে CPU-এর সূক্ষ্ম পিন বা ইন্টারনাল লেয়ার ছিঁড়ে যেতে পারে। এতে ফোনটি চিরস্থায়ীভাবে ডেড (Permanently Dead) হয়ে যাবে।

হিট কন্ট্রোল:  ঝালাই করার সময় শোল্ডারিং আয়রনের টেম্পারেচার খুব বেশি রাখবেন না, কারণ CPU-এর উপরের অংশ খুব সেন্সিটিভ থাকে।

ইউভি গ্লো(UV Glue):  জাম্পার করা শেষ হলে তারগুলো স্থির রাখার জন্য হালকা UV Glue ব্যবহার করতে পারেন, যাতে মাদারবোর্ড বসানোর সময় কোনো টান না লাগে।