SM6115 Snapdragon 662 CPU ISP Pinout Diagram pic
SM6115 (Snapdragon 662) CPU ISP Guide
ISP কেন করতে হয়:
USB Port কাজ না করলে: ফোনের ইউএসবি পোর্ট ড্যামেজ থাকলে বা পিসি দিয়ে ডেটা কানেকশন না পেলে।
EDL/9008 পোর্ট না পেলে: ফোন যদি কোয়ালকম ইডিএল (9008) মোডে পোর্ট না নেয় বা ডেড বুট সমস্যা হয়।
Auth Server/Credit Bypass: অনলাইন সার্ভার বা ক্রেডিট ছাড়াই সরাসরি মেমোরি রাইট বা আনলক করার জন্য।
Dead/Brick Recovery: বিশেষ করে Redmi 9T/Poco M3 এর মতো ফোনগুলো হঠাৎ ডেড হয়ে গেলে স্টোরেজ হেলথ চেক ও ফিক্স করার জন্য।
ISP কানেক্ট করার সঠিক নিয়ম:
১. ড্রিলিং ও পরিষ্কার: SM6115 CPU-র নির্দিষ্ট ISP পয়েন্টটি সাবধানে ড্রিল বা স্ক্র্যাপ করুন। ড্রিল শেষে জায়গাটি থিনার বা আইসোপ্রোপাইল অ্যালকোহল (IPA) দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিন।
২. শোল্ডারিং: হালকা 'বল পেস্ট' বা ভালো মানের ফ্লাক্স ব্যবহার করে পয়েন্টগুলোতে সূক্ষ্মভাবে ঝালাই ধরিয়ে নিন।
৩. তারের মাপ: জাম্পার করার জন্য অবশ্যই 0.1mm বা 0.2mm এর এনামেল কপার তার ব্যবহার করবেন। তারের দৈর্ঘ্য ৩ ইঞ্চির বেশি বড় করবেন না, কারণ লম্বা তারে ডেটা লাইনে ড্রপ করে।
৪. পিনআউট কানেকশন: এই চিপসেটের স্ট্যান্ডার্ড UFS পিনআউট অনুযায়ী RX,TX লাইনের সাথে মিলিয়ে কানেক্ট করুন। (বক্স থেকে পাওয়ারের জন্য VCC এবং VCCQ কানেক্ট করতে পারেন, অথবা ফোনের নিজস্ব পাওয়ার ব্যবহার করতে পারেন)।
৫. শর্ট সার্কিট চেক: কানেক্ট করার পর মাল্টিমিটার দিয়ে মেপে নিশ্চিত হোন কোনো লাইন GND (Ground) এর সাথে শর্ট হয়েছে কি না। শর্ট থাকলে লাইনটি খুলে আবার লাগান।
৬. মাদারবোর্ড সেটআপ: মাদারবোর্ডটি এলসিডি বডিতে সুন্দরভাবে বসান এবং ব্যাটারি ও চার্জিং সাব-বোর্ডের রেবন কানেক্ট করুন।
৭. বক্স ও টুলস: ISP ক্যাবলটি আপনার বক্সে (যেমন: EasyJTAG Plus, বা Medusa) লাগিয়ে টুলস ওপেন করুন। 'Identify' বা 'Check' এ ক্লিক করার পর ইউএসবি বা চার্জিং ক্যাবল কানেক্ট করুন।
৮. সফলতা: সব সংযোগ ঠিক থাকলে টুলসের স্ক্রিনে eMMC/UFS Storage এর ফুল ডিটেইলস এবং পার্টিশন দেখাবে। এরপর আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
সতর্কতা:
মোটা তারের ঝুঁকি: সবসময় চিকন তার ব্যবহার করবেন। মোটা তার ব্যবহার করলে সামান্য টান লাগলেই CPU-এর সূক্ষ্ম প্যাড বা লাইন ছিঁড়ে যেতে পারে। এতে মাদারবোর্ডটি স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যাবে।ইউভি (UV Glue): জাম্পার করা শেষ হলে তারগুলোকে স্থির রাখতে এবং টান লাগা থেকে বাঁচাতে হালকা UV Glue দিয়ে লক করে দিন।

0 Comments