SM6375 Snapdragon 695 5G CPU ISP Pinout UFS Diagram

SM6375 (Snapdragon 695 5G) CPU ISP Guide

SM6115 Snapdragon 662 CPU ISP Pinout Diagram pic

ISP কেন করতে হয়:

USB Port কাজ না করলে: যদি ফোনের চার্জিং পোর্ট বা ইন্টারনাল ডেটা লাইন ক্ষতিগ্রস্ত হয়.

EDL/9008 পোর্ট সমস্যা: ফোন যদি EDL মোডে পোর্ট না পায় অথবা সফটওয়্যার জনিত কারণে বুট কনফিগ নষ্ট হয়ে যায়.

Auth Server/Credit Bypass: অনলাইন অথোরাইজেশন বা ক্রেডিট ছাড়াই সরাসরি মেমোরি এক্সেস করে আনলক বা রিপেয়ার করার জন্য.

Dead/Brick Recovery: সিস্টেম ফাইল পুরোপুরি করাপ্ট হয়ে ফোন ব্রিক হয়ে গেলে এটি উদ্ধারের শেষ উপায়.

ISP কানেক্ট করার সঠিক নিয়ম:

১. ড্রিলিং ও পরিষ্কার: SM6375 CPU-র নির্দিষ্ট ISP পয়েন্টটি সাবধানে ড্রিল করুন। ড্রিল শেষে জায়গাটি ভালো মানের ক্লিনার (IPA) দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিন. 

২. শোল্ডারিং: হালকা সোল্ডারিং পেস্ট বা ফ্লাক্স ব্যবহার করে ড্রিল করা পয়েন্টগুলোতে সূক্ষ্মভাবে ঝালাই ধরিয়ে নিন. 

৩. তারের মাপ: জাম্পার করার জন্য অবশ্যই 0.1mm বা 0.2mm এর এনামেল কপার তার ব্যবহার করবেন. তারের দৈর্ঘ্য ২ থেকে ৩ ইঞ্চির মধ্যে রাখা সবথেকে নিরাপদ, কারণ লম্বা তারে ডেটা ট্রান্সফারে ত্রুটি হতে পারে.

 ৪. পিনআউট কানেকশন: এই চিপসেটের UFS প্রোটোকল অনুযায়ী TX0_P, TX0_N, RX0_P, RX0_N লাইনের সাথে মিলিয়ে কানেক্ট করুন.

 ৫. শর্ট সার্কিট চেক: কানেক্ট করার পর মাল্টিমিটার দিয়ে নিশ্চিত হয়ে নিন কোনো লাইন GND এর সাথে শর্ট হয়েছে কি না। শর্ট থাকলে কানেকশন খুলে পুনরায় পরিষ্কার করে লাগান. 

৬. সেটআপ: মাদারবোর্ডটি এলসিডি বডিতে বসান এবং ব্যাটারি ও চার্জিং রেবন কানেক্টরে লাগিয়ে নিন. 

৭. বক্স ও পাওয়ার: ISP ক্যাবলটি বক্সে (যেমন: EasyJTAG Plus,F64) এ লাগিয়ে টুলস ওপেন করুন। 'Identify' তে ক্লিক করার পর ইউএসবি চার্জার কানেক্ট করুন. 

৮. সফলতা: সব সংযোগ ঠিক থাকলে টুলসে UFS Storage এর ফুল ইনফরমেশন দেখাবে। এরপর আপনি প্রয়োজনীয় রিপেয়ার কাজ করতে পারবেন.


সতর্কতা:

প্যাড প্রোটেকশন: সবসময় চিকন তার ব্যবহার করবেন। মোটা তার ব্যবহার করলে সামান্য টান লাগলেই CPU-এর সূক্ষ্ম প্যাড বা পিন উঠে যেতে পারে, যার ফলে ফোনটি চিরস্থায়ীভাবে ডেড হয়ে যাওয়ার ঝুঁকি থাকে.

স্থিরতা: জাম্পার করা শেষ হলে তারগুলোকে স্থির রাখতে হালকা UV Glue ব্যবহার করুন যাতে মাদারবোর্ড বডিতে বসানোর সময় কোনো প্রকার টান না লাগে.