SM6225 (Snapdragon 680) CPU ISP Guide
ISP কেন করতে হয়:
USB Port কাজ না করলে: ফোনের চার্জিং পোর্ট বা ডেটা কানেকশন লাইন ক্ষতিগ্রস্ত হলে.
EDL Mode সমস্যা: ফোন যদি EDL (9008) মোডে পোর্ট না পায় অথবা বুট কনফিগ নষ্ট হয়ে যায়.
Auth Server/Online Service: অনলাইন অথোরাইজেশন ছাড়াই সরাসরি মেমোরি এক্সেস করে আনলক বা রিপেয়ার করার জন্য.
Dead/Brick Recovery: সিস্টেম ফাইল পুরোপুরি নষ্ট হয়ে ফোন ব্রিক হয়ে গেলে.
ISP কানেক্ট করার নিয়ম:
১. ড্রিলিং ও পরিষ্কার: SM6225 CPU-র নির্দিষ্ট ISP পয়েন্টটি সাবধানে ড্রিল করার পর জায়গাটি খুব ভালো করে ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন.
২. শোল্ডারিং: হালকা 'বল পেস্ট' বা ফ্লাক্স দিয়ে পয়েন্টগুলোতে নিখুঁতভাবে ঝালাই ধরিয়ে নিন.
৩. তারের মাপ: জাম্পার করার জন্য অবশ্যই 0.1mm বা 0.2mm এর এনামেল কপার তার ব্যবহার করবেন. তারের দৈর্ঘ্য ২ থেকে ৩ ইঞ্চির মধ্যে রাখা ভালো, কারণ লম্বা তারে ডেটা ট্রান্সফারে সমস্যা হয়.
৪. পিনআউট কানেকশন: এই চিপসেটের জন্য আপনাকে TX0_P, TX0_N, RX0_P, RX0_N লাইনের সাথে মিলিয়ে কানেক্ট করতে হবে.
৫. শর্ট সার্কিট চেক: কানেক্ট করার পর মাল্টিমিটার দিয়ে চেক করে নিন কোনো লাইন GND এর সাথে শর্ট হয়েছে কি না. শর্ট থাকলে পুনরায় কানেক্ট করুন.
৬. সেটআপ: মাদারবোর্ডটি এলসিডি বডিতে বসান এবং ব্যাটারি ও চার্জিং রেবন কানেক্ট করুন.
৭. বক্স ও টুলস: ISP ক্যাবলটি বক্সে (যেমন: MiPi, EasyJTAG Plus,JC U70 বা F64) এ লাগিয়ে টুলস ওপেন করুন এবং 'Identify' তে ক্লিক করার পর ইউএসবি চার্জার কানেক্ট করুন.
৮. সফলতা: সব ঠিক থাকলে টুলসে UFS Storage এর তথ্য দেখাবে, এরপর আপনি প্রয়োজনীয় কাজ করতে পারবেন.
সতর্কতা:
- প্যাড প্রোটেকশন: সবসময় 0.1mm বা 0.2mm এর চিকন তার ব্যবহার করবেন. মোটা তার ব্যবহার করলে টান লেগে CPU-এর সূক্ষ্ম পিন উঠে যেতে পারে, যাতে মোবাইল স্থায়ীভাবে অফ হয়ে যেতে পারে.
ইউভি গ্লো(UV Glue): জাম্পার করার পর তারগুলোকে স্থির রাখতে হালকা UV Glue ব্যবহার করা নিরাপদ.

0 Comments