SM6475 Snapdragon 6 Gen 3 CPU ISP Pinout Diagram

SM6475 Snapdragon 6 Gen 3 CPU ISP PINOUT Guide

ISP কেন করতে হয়:

USB Port কাজ না করলে: যদি মোবাইলের টাইপ-সি পোর্ট বা ডেটা কানেকশন লাইন ড্যামেজ থাকে।
EDL Mode কাজ না করলে: অনেক সময় ডেড বুট বা সিকিউরিটি সমস্যার কারণে ফোন EDL মোডে (9008) পোর্ট না পেলে ISP-এর প্রয়োজন হয়।
Auth Server/Credit সমস্যা: অনলাইন অথোরাইজেশন ছাড়া সরাসরি ফ্ল্যাশিং বা ডেটা রিকভারি করতে চাইলে।
Dead/Brick Recovery: সফটওয়্যারগত কারণে ফোন পুরোপুরি ব্রিক হয়ে গেলে এবং সাধারণ টুল দিয়ে ফিক্স না হলে।

ISP কানেক্ট করার নিয়ম:

. ড্রিলিং ও ক্লিনিং: SM6475 CPU-র ISP পয়েন্টগুলো অনেক গভীরে থাকে। তাই ড্রিল করার সময় খুব সাবধান থাকতে হবে। ড্রিল শেষ হলে থিনার বা ভালো ক্লিনার দিয়ে কার্বন পরিষ্কার করে নিন। 

. শোল্ডারিং: হালকা পেস্ট ফ্লাক্স ব্যবহার করে ড্রিল করা পয়েন্টে সূক্ষ্মভাবে রাঙ ধরিয়ে নিন। 

. সঠিক তার (Jumper Wire): অবশ্যই 0.1mm বা 0.2mm চিকন এনামেল কপার তার ব্যবহার করুন। Snapdragon CPU-তে ডেটা স্পিড বেশি থাকে, তাই তারের দৈর্ঘ্য যতটা সম্ভব ছোট (২ থেকে ৩ ইঞ্চি) রাখার চেষ্টা করুন। 

. লাইনের নাম: এই চিপসেটের জন্য আপনাকে TX0_P, TX0_N, RX0_P, RX0_N  পয়েন্টগুলো খুঁজে বের করে কানেক্ট করতে হবে। 

৫. শর্ট সার্কিট চেক: কাজ শেষ হলে মাল্টিমিটার দিয়ে নিশ্চিত হন যে কোনো লাইন GND এর সাথে শর্ট নেই। বিশেষ করে TX/RX লাইনগুলো শর্ট থাকলে ফোন অন হবে না। 

৬. সেটআপ: মাদারবোর্ডটি বডিতে সেট করুন। ডিসপ্লে ফ্লেক্স, চার্জিং রেবন এবং ব্যাটারি কানেক্ট করুন।

 ৭. ক্স কানেকশন: ISP ক্যাবলটি আপনার বক্সে (যেমন: MiPi, EasyJTAG Plus বা Medusa) লাগিয়ে টুলস ওপেন করুন।

 ৮. পাওয়ার সাপ্লাই: টুলসে 'Identify' দেওয়ার পর মোবাইলে USB চার্জার কানেক্ট করুন। এতে ভোল্টেজ স্ট্যাবল থাকে এবং চিপটি দ্রুত ডিটেক্ট করে।

 ৯. সফলতা: কানেক্ট হলে টুলসে UFS Storage এর ফুল ইনফরমেশন চলে আসবে। এরপর ডাম্প রিড বা রাইট এর কাজ করতে পারবেন।


সতর্কতা ও বিশেষ নোট:

CPU প্রটেকশন: SM6475 একটি হাই-এন্ড চিপ। এখানে মোটা তার ব্যবহার করলে বা ঝালাই করার সময় বেশি হিট দিলে CPU-এর ইন্টারনাল লেয়ার ড্যামেজ হতে পারে। তাই কাজ করার সময় হাতের ব্যালেন্স ঠিক রাখা জরুরি।

টান লাগা প্রতিরোধ: জাম্পার করার পর তারগুলোকে হালকা মাস্কিং টেপ বা ইউভি গ্লু (UV Glue) দিয়ে আটকে দিন যেন বডিতে বসানোর সময় টান না লাগে। মোটা তার ব্যবহার করলে টান লেগে প্যাড ছিঁড়ে যেতে পারে, যা ফোনটিকে পার্মানেন্টলি ডেড করে দেবে।

ভোল্টেজ সিলেকশন: বক্সে কাজ করার সময় VCC এবং VCCQ ভোল্টেজ সাবধানে সিলেক্ট করুন (সাধারণত ১.৮ ভোল্ট বা ১.২ ভোল্ট)।