Snapdragon 4 Gen 2 5G SM4450 ISP Pinout
SM4450 CPU ISP Pinout Diagram
SM4450 CPU Direct UFS ISP Pinout
SM4450 ISP for FRP & Dead Boot Repair
SM4450 CPU Specifications.
CPU Name:Snapdragon 4 Gen 2 (SM4450)
Memory:Supports LPDDR4X and LPDDR5 RAM up to 3200 MHz
Storage:UFS 2.2 and UFS 3.1 storage standards.
ISP Interface: Supports Direct High Speed UFS ISP connection for repair and programming.
SM4450 ISP কেন করতে হয়:
USB Port কাজ না করলে: যদি মোবাইলের চার্জিং পোর্ট বা ইন্টারনাল ডেটা লাইন (D+/D-) ক্ষতিগ্রস্ত হয়।
EDL/9008 পোর্ট না পেলে: অনেক সময় সিকিউরিটি বা বুট করাপ্ট হওয়ার কারণে ফোন যদি EDL মোডে না যায়, তখন ISP-ই একমাত্র রাস্তা।
Dead Recovery: ফোন পুরোপুরি ডেড হয়ে গেলেও যদি CPU এবং UFS ভালো থাকে, তবে ISP করে Dead Recovery করা সম্ভব।
Auth Server Bypass: ক্রেডিট বা অনলাইন সার্ভার ছাড়া সরাসরি স্টোরেজ এক্সেস করে আনলকিং বা রিপেয়ার করার জন্য।
SM4450 ISP কানেক্ট করার সঠিক নিয়ম:
- পিনআউট কানেকশন: এই চিপসেটের UFS প্রোটোকল অনুযায়ী TX_P, TX_N, RX_P, RX_N লাইনের সাথে মিলিয়ে কানেক্ট করুন.
- শর্ট সার্কিট চেক: কানেক্ট করার পর মাল্টিমিটার দিয়ে নিশ্চিত হয়ে নিন কোনো লাইন GND এর সাথে শর্ট হয়েছে কি না। শর্ট থাকলে কানেকশন খুলে পুনরায় পরিষ্কার করে লাগানো.
- বক্স ও পাওয়ার: ISP ক্যাবলটি বক্সে (যেমন: EasyJTAG Plusবা F64)Box এ লাগিয়ে টুলস ওপেন করুন। 'Identify' তে ক্লিক করার পর ইউএসবি চার্জার কানেক্ট করুন.
- সফলতা: সব সংযোগ ঠিক থাকলে টুলসে UFS Storage এর ফুল ইনফরমেশন দেখাবে। এরপর আপনি প্রয়োজনীয় রিপেয়ার কাজ করতে পারবেন.
সতর্কতা:
প্যাড প্রোটেকশন: সবসময় চিকন তার ব্যবহার করবেন। মোটা তার ব্যবহার করলে সামান্য টান লাগলেই CPU-এর সূক্ষ্ম প্যাড বা পিন উঠে যেতে পারে, যার ফলে ফোনটি চিরস্থায়ীভাবে ডেড হয়ে যাওয়ার ঝুঁকি থাকে.স্থিরতা: জাম্পার করা শেষ হলে তারগুলোকে স্থির রাখতে হালকা UV Glue ব্যবহার করুন যাতে মাদারবোর্ড বডিতে বসানোর সময় কোনো প্রকার টান না লাগে.

1 Comments