MT6833V CPU ISP PINOUT ISP Pinout Diagram

MT6833V CPU ISP Pinout Diagram

MT6833V (Dimensity 700) CPU ISP Guide

MT6833V RXOP RXON TXOP TXON ISP Pinout Diagram 

MT6833V ​ISP (In-System Programming) কেন করতে হয়:

USB Port সমস্যা: যদি মোবাইলের USB পোর্ট কাজ না করে বা পোর্ট দিয়ে ডেটা কানেকশন না পায়।

​DA/Auth সমস্যা: যদি টুলসে DA (Download Agent) সাপোর্ট না থাকে অথবা অনলাইন সার্ভার/Auth অফ থাকে।

​Brick/Dead Recovery: মোবাইল যদি পুরোপুরি ডেড বা ব্রিক হয়ে যায় এবং সাধারণ মোডে বুট না করে।

​UFS/eMMC Direct Access: মেমোরি চিপ থেকে সরাসরি ডেটা রিড বা রাইট করার প্রয়োজন হলে।

​ISP কানেক্ট করার সঠিক নিয়ম:

 1.ড্রিলিং ও পরিষ্কার:CPU-এর নির্দিষ্ট ISP পয়েন্টটি সাবধানে ড্রিল করার পর জায়গাটি খুব ভালো করে ক্লিনার (যেমন থিনার ) দিয়ে পরিষ্কার করে নিন।

 2.শোল্ডারিং: ড্রিল করা পয়েন্টে হালকা 'বল পেস্ট' বা ফ্লাক্স দিয়ে সূক্ষ্মভাবে শোল্ডার বা ঝালাই ধরিয়ে নিন।

 3.তারের মাপ: জাম্পার করার জন্য অবশ্যই 0.1mm বা 0.2mm এর এনামেল কপার তার ব্যবহার করবেন। তারের দৈর্ঘ্য ৩ ইঞ্চির বেশি না হওয়াই ভালো (বেশি লম্বা হলে ডেটা ট্রান্সফারে সমস্যা হয়)।

 4.পিনআউট কানেকশন: আপনার বক্সে থাকা পিনআউট অনুযায়ী সঠিক লাইনে তারগুলো কানেক্ট করুন।

5.চেকিং: কানেক্ট করার পর ম্যাগনিফাইং গ্লাস বা মাইক্রোস্কোপ দিয়ে পুনরায় পরীক্ষা করুন যেন একটি তার অন্যটির সাথে লেগে না থাকে।

 6.শর্ট সার্কিট চেক: মাল্টিমিটার দিয়ে চেক করে নিন কোনো লাইন GND (Ground) এর সাথে শর্ট হয়ে গেছে কি না। যদি কোনো লাইন ভুলবশত গ্রাউন্ড দেখায়, তবে সেটি খুলে পুনরায় সংযোগ দিন।

 7.মাদারবোর্ড সেটআপ: সব লাইন ঠিক থাকলে মাদারবোর্ডটি এলসিডি ফ্রেমের বডিতে বসান এবং চার্জিং রেবন বা USB ফ্লেক্স কানেক্ট করুন।

 8.পাওয়ার সোর্স: ব্যাটারি কানেক্ট করুন এবং ISP ক্যাবলটি আপনার বক্সে (যেমন: EasyJTAG, MiPi Tester,JC U70 বা Flash64) Box এ যুক্ত করুন।

 9.সফটওয়্যার প্রসেস: বক্সের টুল ওপেন করে 'Read Info' বা 'Identify' তে ক্লিক করুন। এরপর প্রয়োজনে USB চার্জার কানেক্ট করুন (পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে)।

 10.সফলতা: সব সংযোগ ঠিক থাকলে টুলসে UFS এর ডিটেইলস দেখাবে। এরপর আপনি আপনার প্রয়োজনমতো ফ্ল্যাশিং বা আনলকিং করতে পারবেন।

সংশোধনী: সাধারণ ISP-তে CMD, CLK, DATA0 এবং VCC/VCCQ থাকে। কিন্তু UFS ভিত্তিক MT6833V এর ক্ষেত্রে সাধারণত TXP, TXN, RXP, RXN পিনগুলো ব্যবহার করা হয়।

​সতর্কতা (খুবই গুরুত্বপূর্ণ):

  • ​তারের পুরুত্ব: সবসময় 0.1mm বা 0.2mm এর চিকন তার ব্যবহার করবেন। মোটা তার ব্যবহার করলে টান লেগে CPU-এর সূক্ষ্ম প্যাড বা পিন উঠে যেতে পারে। এতে মাদারবোর্ড স্থায়ীভাবে নষ্ট (Permanent Dead) হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
  • ​স্থিরতা: কাজ করার সময় মাদারবোর্ড এবং তার যেন নড়াচড়া না করে সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে টেপ দিয়ে তারগুলো আটকে নিন।
*-------------------------------------------------------------------------------------------------------------------*