Pen Drive Write Protect
Pen Drive Write Protect লক করার পর আপনার পেনড্রাইভে ভাইরাস ঢুকতে পারবে না, কিন্তু বুট করার সময় কোনো সমস্যা হবে না।
কমান্ড প্রম্পট (CMD) ব্যবহার করে (কোনো সফটওয়্যার ছাড়া)
আপনি যদি চান আপনার আইএসও (ISO) ফাইলগুলো যে ফোল্ডারে আছে, সেই ফোল্ডারটি কেউ মুছতে বা পরিবর্তন করতে না পারুক,বা ভুলে ভাইরাস যুক্ত পিসিতে কানেক্টকরলে যাতে ভাইরাস না ঢুকে। তবে এটি করুন:
- পেনড্রাইভটি পিসিতে লাগান।
- CMD (Admin) ওপেন করুন।
- টাইপ করুন:
diskpart এরপর:list disk(আপনার পেনড্রাইভের নম্বরটি দেখুন, ধরুন এটি Disk 1)এরপর:select disk 1শেষে এই কমান্ডটি দিন:attributes disk set readonly
ব্যাস! এখন আপনার পেনড্রাইভটি পুরোপুরি রাইট প্রোটেক্ট হয়ে গেল। কোনো পিসি থেকেই এতে কিছু লেখা বা ডিলেট করা যাবে না।
জরুরি টিপস :
যখন আপনার নতুন কোনো File বা ISO পেনড্রাইভে ঢোকানোর দরকার হবে, তখন আবার একই পদ্ধতিতে কমান্ড প্রম্পটে গিয়ে লিখবেন:
attributes disk clear readonly
0 Comments