MT6835V Direct CPU ISP PINOUT

mt6835v isp Pinout Diagram

 

MT6835V MediaTek Dimensity 6100 Plus CPU ISP PINOUT Guide.

MT6835V CPU ISP Pinout Diagram.

MT6835V ISP Connection Point RX-OP,RX-ON/TX-OP,TX-ON Line for FRP & Flashing

MT6835V ISP কেন করতে হয়:

USB Port কাজ না করলে: মোবাইলের চার্জিং পোর্ট বা ডেটা লাইন ক্ষতিগ্রস্ত হলে।

DA Support না থাকলে: বিভিন্ন টুলে যদি এই নতুন চিপসেটের DA (Download Agent) বা অথোরাইজেশন ফাইল না থাকে।

Auth Server সমস্যা: অনলাইন সার্ভিস বা সার্ভার ডাউন থাকলে অনেক সময় ISP ছাড়া কাজ করা যায় না।

Dead/Brick Recovery: সিস্টেম ফাইল বা বুট কনফিগ নষ্ট হয়ে মোবাইল পুরোপুরি ডেড হয়ে গেলে।

MT6835V ISP কানেক্ট করার নিয়ম:

১. পয়েন্ট পরিষ্কার: MT6835V-এর ড্রিল করা জায়গা বা ISP পয়েন্টগুলো খুব ছোট হয়। তাই ভালো মানের ক্লিনার দিয়ে জায়গাটি পুরোপুরি পরিষ্কার করে নিন। 

২. শোল্ডারিং: হালকা 'বল পেস্ট' বা সোল্ডারিং পেস্ট ব্যবহার করে পয়েন্টগুলোতে নিখুঁতভাবে রাঙ ধরিয়ে নিন। 

৩. সঠিক তার: অবশ্যই 0.1mm বা 0.2mm এর জাম্পার ওয়্যার ব্যবহার করবেন। তারের দৈর্ঘ্য যেন ৩ ইঞ্চির বেশি না হয়, কারণ UFS চিপে তার লম্বা হলে ডেটা রিড হতে সমস্যা করে।

 ৪. লাইনের নাম ও কানেকশন: MT6835V সাধারণত UFS প্রোটোকল ব্যবহার করে। তাই এখানে আপনাকে TX OP, TX ON, RX OP, RX ON এবং REST লাইনের সাথে মিলিয়ে কানেক্ট করতে হবে। 

৫. শর্ট চেকিং: কানেকশন শেষ হলে মাল্টিমিটার দিয়ে মাপুন যেন কোনো লাইন GND (Ground) এর সাথে শর্ট না হয়ে থাকে। শর্ট থাকলে লাইনটি খুলে আবার পরিষ্কার করে লাগান। 

৬. মাদারবোর্ড ফিটিং: মাদারবোর্ডটি এলসিডি বডি বা নিরাপদ কোনো স্ট্যান্ডে বসান। ব্যাটারি এবং USB চার্জিং ক্যাবল কানেক্ট করার জন্য রেবনগুলো লাগিয়ে নিন।

 ৭. বক্স ও টুলস সেটআপ: প্রথমে ISP ক্যাবলটি বক্সে (EasyJTAG Plus, MiPi, বা F64) লাগান। এরপর টুলস ওপেন করে 'Identify' তে ক্লিক করার পর মোবাইলে USB বা চার্জার কানেক্ট করুন।

 ৮. ডেটা চেক: সব ঠিক থাকলে টুলসের স্ক্রিনে UFS মেমোরি এবং পার্টেশনের তথ্য দেখাবে। এরপর আপনি আপনার প্রয়োজনীয় রিপেয়ার কাজ শুরু করতে পারেন।

সতর্কতা ও নোট:

টান বা প্রেশার: MT6835V-এর ISP করার সময় কখনোই মোটা তার ব্যবহার করবেন না। মোটা তারে সামান্য টান লাগলে সরাসরি CPU-এর পিন বা প্যাড উঠে যাবে। একবার পিন উঠে গেলে মোবাইল স্থায়ীভাবে বন্ধ (Permanently Dead) হয়ে যাবে।
ভোল্টেজ চেক: কানেক্ট না হলে  ব্যাটারি পর্যাপ্ত চার্জ আছে কি না তা চেক করুন ও USB বা Charger এর লাইন কানেক্ট করোন।

All Quallcomm CPU ISP Pinout Link....

eMMC UFS Decoding Link

উপরের লেখাতে ক্লিক করলেই নিদিষ্ট Link এ যেতে পারবেন।
*----------------------------------------------------------------------------------------------------------------*