SM4250 CPU ISP Pinout Diagram

SM4250 CPU ISP Pinout

SM4250 ISP Connection Method.

SM4250 ISP Use for FRP & Dead Boot Repair.

SM4250 CPU Direct UFS ISP Pinout.


SM4250 ISP কেন করতে হয়:

USB Port কাজ না করলে:  যদি মোবাইলের চার্জিং পোর্ট বা ইন্টারনাল ডেটা লাইন (D+/D-) ক্ষতিগ্রস্ত হয়।

EDL/9008 পোর্ট না পেলে:  অনেক সময় সিকিউরিটি বা বুট করাপ্ট হওয়ার কারণে ফোন যদি EDL মোডে না যায়, তখন ISP-ই একমাত্র রাস্তা।

Dead Recovery:  ফোন পুরোপুরি ডেড হয়ে গেলেও যদি CPU এবং UFS ভালো থাকে, তবে ISP করে Dead Recovery করা সম্ভব।

Auth Server Bypass:  ক্রেডিট বা অনলাইন সার্ভার ছাড়া সরাসরি স্টোরেজ এক্সেস করে আনলকিং বা রিপেয়ার করার জন্য।

SM4250 CPU Guidelines for Successful ISP Connection:

  • মোবাইল রিপেয়ারিংয়ে ISP (In-System Programming) একটি অত্যন্ত সংবেদনশীল কাজ। সামান্য ভুলেই CPU বা মাদারবোর্ড স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কাজ শুরু করার আগে নিচের বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করুন।.

  1. ক্লিনিং ও ড্রিলিং: SM4250-এর ISP পয়েন্টগুলো খুব ছোট হয়। ড্রিল করার সময় একদম স্থির হাতে কাজ করুন। ড্রিল শেষে ভালো মানের আইসোপ্রোপাইল অ্যালকোহল (IPA) বা ক্লিনার দিয়ে জায়গাটি পরিষ্কার করুন।
  2. শোল্ডারিং: হালকা মেকানিক বা রিলাইফ (Relife) ব্র্যান্ডের সোল্ডারিং পেস্ট ব্যবহার করে পয়েন্টগুলোতে নিখুঁতভাবে ঝালাই ধরিয়ে নিন।
  3. Keep Wire Length Short: অবশ্যই 0.1mm বা 0.2mm চিকন জাম্পার তার ব্যবহার করবেন। Snapdragon চিপসেটের ক্ষেত্রে তারের দৈর্ঘ্য ২-৩ ইঞ্চির মধ্যে রাখা সবথেকে নিরাপদ।
  4. কানেকশন পিন: ডায়াগ্রাম অনুযায়ী TX_P, TX_N, RX_P, RX_N  পয়েন্টগুলো মিলিয়ে কানেক্ট করুন। 
  5. Multimeter Check for Short-Circuit: কানেকশন শেষে মাল্টিমিটার দিয়ে মাপুন যেন কোনো লাইন GND (Ground) এর সাথে শর্ট না থাকে। কোনো লাইন শর্ট দেখালে লাইনটি পুনরায় ঝালাই করুন।
  6. সেটআপ: মাদারবোর্ডটি এলসিডি ফ্রেমে বসান। ব্যাটারি এবং ইউএসবি সাব-বোর্ড (Charging Ribbon) কানেক্ট করুন। 
  7. বক্স কানেকশন: ISP ক্যাবলটি বক্সে (যেমন: Easy Jtag Plus, JC U70 বা F64) এ লাগিয়ে টুলস ওপেন করুন। 
  8. পাওয়ার ও ডিটেকশন: টুলসে 'Identify' দেওয়ার পর মোবাইলে চার্জার কানেক্ট করুন। প্রপার ভোল্টেজ পেলে টুলসে UFS Storage ডিটেক্ট করবে।
  9. সফলতা: সব সংযোগ ঠিক থাকলে টুলসের স্ক্রিনে UFS Storage এর ফুল ডিটেইলস এবং পার্টিশন দেখাবে। এরপর আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
--------------------------------------------------------------------------------------------------------------------------

  • Warning

মোটা তারের ঝুঁকি: সবসময় চিকন তার ব্যবহার করবেন। মোটা তার ব্যবহার করলে সামান্য টান লাগলেই CPU-এর সূক্ষ্ম প্যাড বা লাইন ছিঁড়ে যেতে পারে। এতে মাদারবোর্ডটি স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যাবে।
ইউভি (UV Glue): জাম্পার করা শেষ হলে তারগুলোকে স্থির রাখতে এবং টান লাগা থেকে বাঁচাতে হালকা UV Glue দিয়ে লক করে দিন।

------------------------------------------------------------------

💡 প্রো-টিপ (Pro-Tip)

Memory & Storage support

  • CPU :Qualcomm Snapdragon 460 SM4250

  • RAM Types: LPDDR3 (up to 933 MHz) or LPDDR4x (up to 1866 MHz).
  • Storage: eMMC and UFS 2.1 support
  • ISP Interface: Supports Direct High Speed UFS ISP connection for repair and programming.

-----------------------------------------------------------------------------------------------------------------------------


All MTK CPU ISP Pinout Link

All Quallcomm CPU ISP Pinout Link....

eMMC UFS Decoding Link

উপরের লেখাতে ক্লিক করলেই Link এ চলে যাবেন।

*-------------------------------------------------------------------------------------------------------------*